
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
সকল লেখা

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা-মা, যুবকের ১ বছরের কারাদণ্ড
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন রংপুরের পীরগাছার এক দম্পতি। পরে ভ্রাম্যমাণ আদালত রেজাউল করিম (৩৫) নামে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

নাতিকে দেখতে গিয়ে দাদি নির্যাতনের শিকার, চুল কেটে স্বর্ণালংকার লুটের অভিযোগ
রংপুরের পীরগাছায় নাতিকে দেখতে গিয়ে এক নারী সাবেক বেয়াই-বেয়াইন ও ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁকে ঘরে আটকে মারধর, মাথার চুল কেটে দেওয়া এবং সঙ্গে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

৮ কোটির ড্রেনেও মিলছে না সুফল: জলাবদ্ধতায় নাকাল মানুষ
মাত্র দুই দিনের বৃষ্টিতে রংপুরের পীরগাছার বালাপাড়া এলাকায় জলাবদ্ধতায় শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেন কার্যকর না হয়ে উল্টো পানি চলাচলের পথ বন্ধ করেছে। গণপূর্ত অধিদপ্তর বলছে, নিচু জমির কারণেই জলাবদ্ধতা হচ্ছে।

সারজিস আলমের পোস্ট: সেই সাবরেজিস্ট্রারের অফিসে দুদকের অভিযান
জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম গতকাল মঙ্গলবার রাতে তাঁর এক ফেসবুক পোস্টে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের সময় নানা অভিযোগে অভিযুক্ত রামজীবন কুন্ডু নামের একজন সাবরেজিস্ট্রারের বসে থাকা নিয়ে প্রশ্ন তোলেন। পোস্ট দেওয়ার পর আজ বুধবার সকালে রামজীবন কুন্ডুর কর্মস্থল রংপুরের পীরগাছা উপজেলা সাবরেজিস্ট্রার

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, আওয়ামী লীগ কর্মী আটক
রংপুরের পীরগাছায় ফেসবুকে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে সদর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী হিমাংশু বর্মণ হৃদয়কে আটক করা হয়েছে।

পীরগাছায় কালবৈশাখীতে গাছচাপায় শিশুর মৃত্যু
রংপুরের পীরগাছায় কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপা পড়ে মো. রনি মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১০টায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান (ভাটিয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। রনি ওই এলাকার নূর আলম মিয়ার বড় ছেলে।

পীরগাছায় বাড়ির পাশে পড়ে ছিল যুবকের মরদেহ
রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের গুলাল গ্রামের ওই যুবকের বাড়ির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পীরগাছায় হামলা-লুটপাট ও বাড়িতে আগুন: বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
রংপুরের পীরগাছায় হামলা-লুটপাট ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্থানীয় কৃষক মোসলিম উদ্দিন ৩ এপ্রিল মামলাটি করলেও আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

মৃত ব্যক্তিকে পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন
রংপুরের পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে এক বছর আগে মারা যাওয়া অধ্যাপক আব্দুল মুত্তালিবকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাঁকে পদায়ন করে। বিষয়টি জানাজানি হলে সচেতন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া যেকোনো দলের সঙ্গে জোট হতে পারে: আখতার হোসেন
আখতার হোসেন বলেন, ‘নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে, দীর্ঘসময় ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যাঁরা অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও দেশের স্বার্থে যাঁদের সঙ্গে আমাদের মেলবন্ধন ঘটবে, অবশ্যই আলাপ-আলোচনা করে আমরা জোটবদ্ধ নির্বাচন করতে পারি।

‘সরকারবিরোধী অপতৎপরতা’র অভিযোগে কৃষক লীগের নেতা গ্রেপ্তার
রংপুরের পীরগাছায় কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২২ মার্চ) বিকেলে অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলার দেউতি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নেতার নাম জামিউল ইসলাম মুকুল। তিনি উপজেলার পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি
রংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।

পীরগাছায় শিয়ালের কামড়ে আহত ৫
রংপুরের পীরগাছায় এক দিনে শিয়ালের কামড়ে পাঁচজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বড়পানসিয়া সর্দারপাড়া ও অনন্তরাম আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পীরগাছা উপজেলা বিএনপিতে ১৯ বছর পর নতুন নেতৃত্ব
দীর্ঘ ১৯ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি। গতকাল বুধবার দ্বি-বার্ষিক সম্মেলনে আমিনুল ইসলাম রাঙ্গা সভাপতি, নাজির হোসেন সিনিয়র সহ-সভাপতি, শরিফুল ইসলাম ডালেজ সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল হোসেন মন্ডল ও আব্দুস সালাম আজাদ জুয়েল সাংগঠনিক সম্পাদক

রংপুরে ৬ দিন ধরে নিখোঁজ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য
রংপুরের পীরগাছা উপজেলায় আশেক আলী (৭০) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ৯ ডিসেম্বর দুপুরে পীরগাছা রেলস্টেশনের পাশে নিজের বাসা থেকে নিখোঁজ হন।

রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
